৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চট্টগ্রামের “আইআইইউসি” ইসলামীক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংস্থা “আইইউএল” র কার্যকরী সদস্য নির্বাচিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>বিশ্বের প্রায় ২০০টি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত প্রতিষ্ঠান Islamic Universities League এর কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এই সম্মান ও গৌরব অর্জনের নেপথ্য কারিগরের শক্তিশালী ভূমিকা পালন করেছেন “আইআইইউসি” র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় সংসদের চট্টগ্রাম-১৪ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ বিশিষ্ঠ্য শিক্ষাবিধ প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
২২ জুন’২৩ইং Islamic Universities League এর প্রেসিডেন্ট ও World Muslim League এর সেক্রেটারি জেনারেল সৌদি বাদশাহ এর উপদেষ্টা ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল-ঈসা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি এক বিবৃতিতে বলেন, ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দায়িত্ব নেওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আরব ও ইসলামী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে দূরত্ব কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমঝোতা চুক্তির মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ের মান ও গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হই। তিনি বলেন, এই অর্জন শুধু আইআইইউসি’র নয় সারা বাংলাদেশের।
আইআইইউসি Islamic Universities League এর কার্যকরি পরিষদে সদস্যপদ লাভ আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন এমপির অক্লান্ত পরিশ্রমের আরেকটি অর্জন মনে করেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক ও কর্মকর্তাগণ ।উল্যেখ্য, Islamic Universities League এর মাধ্যমে বিশ্বের সব ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, পাঠদান পদ্ধতি, আন্তর্জাতিক মানের একাডেমিক কনফারেন্স, মেধাবী ছাত্রদের স্কলারশীপ, ফ্যাকাল্টি মেম্বারদের প্রশিক্ষন সংক্রান্ত বিষয়গুলো তদারকি করা হয়। এই তদারকি কাজ পরিচালনার জন্য একজন প্রেসিডেন্ট ও একজন জেনারেল সেক্রেটারির নেতৃত্বে ১০ জনের একটি কার্যকরী পরিষদ গঠিত হয়। পরিষদের সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত। উল্লেখ্য যে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আয়োজনে ও Islamic Universities League এর সহযোগিতায় ২০২৩ সালের অক্টোবরে “ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং সমসাময়িক চ্যালেঞ্জ” শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে Islamic Universities League এর ২০০ সদস্য এবং আরো অন্যান্যরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ২৩-২৪ জুন League এর অফিস সেক্রেটারি ড. ওয়ালিদ আবদেল মোনেইম আল-সাঈদ ইব্রাহিম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পরিদর্শন করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page