১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ভুজপুরের এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল কাদের চৌধুরী  নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> ২২ জুন,২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার বেলা চার ঘটিকার সময় ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত পশ্চিম সুয়াবিল খলিলপাড়া বাড়ির এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে অসহায় পরিবারের সদস্যদের একজন রাশেদা আক্তার দাবী করেন, তাদের পার্শ্ববর্তী জৈনক মুহাম্মদ শফী এবং মোঃ জানে আলম আরো চার-পাঁচজন সহযোগী নিয়ে ভুক্তভোগির ঘরের চারপাশে পাকা দেওয়াল নির্মাণ করেন। এতে করে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, তাদের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী মুহাম্মদ শফী এবং মোঃ জানে আলম জোরপূর্বক তাদের বসতঘরের চতুর্দিকে পাকা দেওয়াল নির্মাণ করে তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগির পরিবার ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরিবারের শিশু এবং নারী সদস্যদের ঘর থেকে বের হতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তারা কাঠের সিড়ি ব্যবহার করে দেওয়াল টপকিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। অতিসত্তর ভুক্তভোগী পরিবার তাদের চলাচলের রাস্তা চেয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page