৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

হবিগঞ্জের চুনারুঘাটে অর্ধশত গ্রাম প্লাবিত। খোয়াই,করাঙ্গী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধি>>>

ভারতের ত্রিপুরা রাজ্য ও দুদিনের ভারী বর্ষণের ফলে হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই ও সুতাং নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। সোমবার সারাদিনে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।এছাড়া বর্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল।
উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় গ্রামগুলোর মানুষ মারাত্মক কষ্ট ভোগ করছে।
সোমবার দুপুরে খোয়াই নদীর চুনারুঘাট ব্রীজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাহিত হচ্ছিল। এছাড়া করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদীতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পারিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।
সোমবার দুপুরে সরজমিন উপজেলা সাটিয়াজুরী ও রানীগাও ইউনিয়নে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে।
সাটিয়াজুরী ইউনিয়ন করাঙ্গী নদীর দুপাড় বন্যার পানিতে তলিযে যাওয়ায কুনাউড়া, কৃষ্ণপুর,চিলামি,দৌলতপুর,দারাগাওসহ ৭/৮ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে। ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়েছে।
শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,তার ইউনিয়নে পাহাড়ী ঢলে ও সুতং নদীর পানি উপছে ৭/৮ গ্রাম প্লাবিত হয়েছে।
সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাদুর রহমান জানান,করাঙ্গী নদীর দুপাড়ে ১০/১২ টি গ্রাম সম্পুর্ন প্লাবিত।ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যাওয়া বন্ধ রয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, তিনি বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। বন্যার সার্বক্ষনিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্তা অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page