২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ>>>

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুরে পাটখেত থেকে শাহরিয়ার পারভেজ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জুন) ফেলানপুরের একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ । নিহত শাহরিয়ার পারভেজ চৌধুরী আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী পাড়া গ্রামের মৃত-তোজাম্মেল হক চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জমিতে হালচাষ করতে যান স্থানীয় কৃষকরা। এ সময় একটি পাট ক্ষেতের আলের পাশে শাহরিয়ার পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। পরে বিষয়টি থানায় অবগত করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মুত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page