৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়ায় পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতির হামলার স্বীকার মুক্তি যোদ্ধার সন্তান। থানায় মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি (নড়াইল)>>>

নড়াইলের লোহাগডা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাটের নেতৃত্বে ৬/৭ জনের একদল দুর্বৃত্ত লোহাগডা মধুমতি হেলথ কেয়ারের মালিক নিজাম উদ্দিন তুষার (৪২)’র ওপর হামলা চালিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই।আহত তুষার লোহাগড়া কলেজপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইফ উদ্দীনের ছেলে এবং মধুমতি হেলথ্ কেয়ারের মালিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তুষার সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার (১৫জুন) পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাট একজন রোগীকে আমার পরিচালনাধীন মধুমতি হেলথ কেয়ারে ডাক্তার দেখাতে আসেন। এসেই অভিযুক্ত সম্রাট প্রতিষ্ঠানের সিরিয়াল ভঙ্গ করে সবার আগে তার রোগীকে ডাক্তার দেখানোর জন্য তুষারের উপর চাপ দেয়। এ সময় তুষার বিনয়ের সাথে সম্রাট বলেন, ৪/৫ জন রোগী সিরিয়ালে আছে একটু অপেক্ষায় করেন, আমি আপনার রোগী দেখিয়ে দিব। তিনি আরও বলেন, অপেক্ষমান রোগীরা অনেক সময় ধরে বসে আছে, আমি যদি সিরিয়াল ভঙ্গ করে আপনার রোগীকে দেখাই তাহলে আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হবে। এজন্য দয়া করে একটু অপেক্ষা করুন। পরবর্তীতে সম্রাট তার রোগীকে ডাক্তার দেখানোর পর মধুমতি হেলথ কেয়ার থেকে চলে যান। এরই জের ধরে পরদিন শুক্রবার (১৬জুন) সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাট চা খাওয়ার কথা বলে প্রতিষ্ঠান থেকে তুষারকে বাইরে ডেকে নিয়ে আসে। এ সময় তুষার কোন কিছু বুঝে উঠার আগেই সম্রাটের সহযোগী রিয়াজুল, হানিফ, সুমন, ইয়ামিন, রুবেল সহ অজ্ঞাত ৭/৮ জন দুর্বৃত্ত লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা তুষারের কাছে থাকা নগদ ৭২ হাজার টাকা ও গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তুষারের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্ত পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সম্রাটের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ওপর সংঘবদ্ধভাবে কোন হামলার ঘটনা ঘটেনি, তবে তার সাথে আমার হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন।এ ঘটনায় তুষার বাদী হয়ে শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৬/১৩৫, তারিখ ১৭/০৬/২০২৩। মামলার তদন্তকারীকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই, কে এম তৌফিক আহমেদ টিপু জানান, এজাহারভূক্ত আসামীদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।এ বিষয়ে লোহাগডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্তদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page