১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ রাজীবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা আটক। ​রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ নিয়ে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা নগরকান্দায় দুই নারীসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা, জব্দ Yamaha R15M মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে মাঠ মহড়া অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মসজিদের টাকা চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মিজানুর রহমান। একই সঙ্গে সভায় উপস্থিত সদস্যরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্ত, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ, চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।সভায় চাটখিল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ ছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।সর্বোপরি, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজীবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা আটক।
​রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ নিয়ে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
নগরকান্দায় দুই নারীসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা, জব্দ Yamaha R15M

You cannot copy content of this page