সরওয়ার কামাল কক্সবাজার
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ নিয়ে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর মহেশখালীউপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমরান- মাহমুদ -ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ শাকিল, মহেশখালী কলেজের ক্রীড়া শিক্ষক ও উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি আমিনুল হক, মহেশখালী মডেল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক ও উপজেলা খেলোয়াড় সমিতির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা নয়ন কান্তি শীল সহ সংশ্লিষ্টরা।
সভায় সিদ্ধান্ত হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের আগামী বার্ষিক পরীক্ষার তারিখ চিন্তা করে খুব শীঘ্রই উপজেলায় খেলার তারিখ নির্ধারণ করা হবে।





মন্তব্য