৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে ১৪টি পরিবারের বসতঘর,আসবাবপত্রসহ পুরো ঘরগুলো জলেপুড়ে ছাই হয়ে রাস্তায় বসেছে পরিবারগুলো।সোমবার সন্ধ্যায় এই গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আশপাশের প্রায় ১৪টি বাড়িঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পুরো গ্রামে এক আতংঙ্ক বিরাজ করে এবং গ্রামবাসি প্রথমে দিরাই ফায়ার সার্ভিস স্ট্রেশনে খবর দিয়ে নিজেরাই গ্রাম রক্ষার জন্য আগুন নিভাতে প্রানান্তর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে ১৪টি পরিবারের বসতঘর আসবাবপত্র,ধান চাল গোবাধিপশু,টাকাপয়সাসহ সবকিছু জ্বলেপুড়ে নিঃস্ব হয়ে হাউমাউ করে কেদেঁ ফেলেন। তারা এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন।খবর পেয়ে রাতেই স্থানীয় সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে তার প্রতিনিধি,দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির পরিমানটা তাৎক্ষনিক নিরুপন করা না গেলেও পপ্রশাসন তদন্ত করে ক্ষতির পরিমানটা নির্ধারন করা হবে।মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে ঘুরে আগুনে পুড়ে যাওয়া ১৪টি বসতঘরগুলো দেখেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজীব রশিদ চৌধুরী,দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব বিষ্ণুপদ সরকার,সদস্য কবিন্দ্র দেবনাথ,বিকাশ দাস ও দীজেন্দ্র সরকার প্রমুখ।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার বলেন,আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করতে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রসম্থ প্রতিটি পরিবারকে পূর্ণবাসন করার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদানের ও ঘোষনা দেন তিনি। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমানটা নির্ধারণ করা সম্ভব নয় তবে আনুমানিক ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতি ৪/৫ কোটি টাকা হবে বলে তিনি মনে করেন।এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন,গতকাল সোমবার (২রা নভেম্বর) জারুলিয়া গ্রামে আগুন লাগার ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতিনিধিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষনিক স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল,শুকনো খাবার ও কম্বল প্রদানের ঘোষনা প্রদান করা হয়। এ সময় স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা হিসেবে একলাখ টাকা প্রদান করেন সংস্থার প্রতিনিধিরা। তবে এই ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে জেলা প্রশাসনের মাধ্যমে সরকার থেকে সবধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করা হয়। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page