৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

সংসারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ২৮ বছর বয়সী যুবক রাজু মাতুব্বর। পরিবারের অভিযোগ, মেকানিক্যাল শ্রমিকের চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর মৃত্যুর খবর।তবে এখনো রাজুর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ছেলের মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রাজু মাতুব্বর নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ৮ মে পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় রাশিয়ায় যান রাজু। সেখানে মেকানিক্যাল শ্রমিক হিসেবে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু স্বজনদের অভিযোগ, রাশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে তাঁকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।পরিবারের দাবি, রাজুকে রাশিয়ায় পাঠানোর জন্য সাড়ে ১৪ লাখ টাকার চুক্তি হয়েছিল। এর মধ্যে সাড়ে চার লাখ টাকা নগদ দেওয়া হয় এবং বাকি ১০ লাখ টাকা রাশিয়ায় পৌঁছানোর পর পরিশোধ করা হয়। কিন্তু বিপুল অর্থ ব্যয় করেও প্রতিশ্রুত চাকরি পাননি রাজু।রাজুর বাবা নান্নু মাতুব্বর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভালো চাকরির আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু দালালরা তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে। এখন ছেলের মৃত্যুর খবর শুনছেন। তিনি সরকারের কাছে ছেলের প্রকৃত অবস্থা জানতে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।এ ঘটনায় প্রিন্স মাতুব্বর ও তাঁর ছোট ভাই রানা মাতুব্বরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাজুর পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন রানা মাতুব্বর। তাঁর দাবি, রাশিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে রাজুকে আগেই সতর্ক করা হয়েছিল। রাজু নিজেই রাশিয়ায় অবস্থানরত প্রিন্সের সঙ্গে যোগাযোগ করে সেখানে গিয়েছিলেন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবারের কাছে এখনো তাঁর মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। ছেলের প্রকৃত অবস্থান জানতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছে পরিবারটি।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে রাশিয়ায় রাজু নামে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তাঁরা। রাজুর পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।রাজুর পরিবার জানায়, ঘরে তাঁর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র স্বপ্ন ছিল রাজু বিদেশে কাজ করে তাঁদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু এখন সেই পরিবারেই নেমে এসেছে অনিশ্চয়তা। স্বজনদের একটাই দাবি, রাজু জীবিত নাকি মৃত—তা দ্রুত নিশ্চিত করে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত
দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫
চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা
টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১
পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার।
সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক
দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

You cannot copy content of this page