১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

 

রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি সিলার মেশিন জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় পলাতক আসামি মাসুমের ভাড়া বাসার সামনে এ অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশ।পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দামকুড়া থানার জাংগালপাড়া গ্রামের মো. আ. মান্নানের ছেলে মো. মাসুম আলী (৪৩) এবং একই গ্রামের মো. মান্নানের ছেলে মো. রমজান (৩৫)সহ আরও দুই থেকে তিনজন একটি প্রাইভেট কারে পালানোর চেষ্টা করেন।ডিবি পুলিশ তাদের ধাওয়া করলে তারা কেশবপুর দক্ষিণপাড়া নদীর ধার এলাকায় প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৫২ বোতল ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিলার মেশিনসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।পুলিশের তথ্যমতে, পলাতক আসামি মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানাসহ রাজশাহীর তানোর ও গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২২টি মামলা রয়েছে। এছাড়া দামকুড়া থানায় পেনাল কোড আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
অপর পলাতক আসামি রমজানের বিরুদ্ধেও দামকুড়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি হত্যা মামলা ও ফেনসিডিলের মামলা রয়েছে।এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনামা ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

You cannot copy content of this page