১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি ঘোষণা ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)রাতে জোটপুকুরিয়া বাজার প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাহমুদুল হক সওদাগরের সভাপতিত্বে এবং মাস্টার বিশু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি শেখ আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগর, উপদেষ্টা মীর আহমদ সওদাগর, জাগির সওদাগর, মোজাফফর সওদাগর, সমীর তালুকদার, মাস্টার আতিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি শেখ আহমদ সওদাগর তাঁর বক্তব্যে বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, অসচ্ছল ব্যবসায়ীদের পুনর্বাসন, বাজার এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের নতুন কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। বাজারের অগ্রযাত্রায় আমরা সকল ব্যবসায়ীর পূর্ণ সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগর তাঁর প্রতিক্রিয়ায় বলেন,বাজারের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আমাদের টিম সবসময় মাঠে থাকবে। দীর্ঘদিন ধরে এই বাজারটি সরকারি কাঙ্ক্ষিত উন্নয়ন সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। এবার আমরা সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে সরকারি-বেসরকারি বরাদ্দের মাধ্যমে বাজারের সার্বিক উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব।

বাজারের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাহমুদুল হক সওদাগর নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন,বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও রাতে দোকানে কেউ না থাকার সুযোগে পেছনের দিক ভেঙে চুরি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। তাই রাতের বেলা প্রতিটি দোকানে অন্তত একজন মালিক বা কর্মচারী অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এদিকে বাজারের সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বাজারের নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের প্রত্যাশা, ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ ও বাজার সংস্কারে এই নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা পালন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

You cannot copy content of this page