২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেন-টা চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি । ইয়াবা আটকের পর আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ সাতকানিয়া পুলিশের বিরুদ্ধে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ইয়াবা আটকের পর আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ সাতকানিয়া পুলিশের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় তল্লাশির নামে একটি ট্রাক আটক করে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাতকানিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য ও তাদের কথিত সোর্সদের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর রাতে সংঘটিত এ ঘটনায় দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি পুলিশের উচ্চ মহলের নজরে আসার পর ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন—সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এসএম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহম্মদ ও গাজী মো. মহসিন। এ ছাড়া পুলিশের কথিত সোর্স হিসেবে রবিন ও মোমেন নামের দুই ব্যক্তির নাম উঠে এসেছে।ঘটনার সূত্রপাত যেভাবে: অনুসন্ধানে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-৭৫৩৮) রাস্তার পাশে রেখে খাবার খাচ্ছিলেন চালক নাছির। এ সময় কথিত সোর্স রবিন ও মোমেনের সঙ্গে তার দেখা হয়।পরে চালক নাছির মাতামুহুরী নদীর সেতুসংলগ্ন পাম্প থেকে জ্বালানি নিয়ে বান্দরবানের লামার উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছানোর পর এক মাদক বহনকারীর কাছ থেকে ৩০ হাজার ইয়াবা সংগ্রহ করে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখেন তিনি। এরপর খালি ট্রাক নিয়ে লোহাগাড়ার পুটিবিলা সড়ক হয়ে ফকিরহাটে সবজি বোঝাই করতে যাচ্ছিলেন তিনি।যেভাবে ট্রাকটি আটক করা হয়: অভিযোগ রয়েছে, গন্তব্যে পৌঁছানোর আগেই একটি লাল রঙের মোটরসাইকেল ও একটি নোয়া গাড়ি নিয়ে রবিন, মোমেন এবং কনস্টেবল ফয়েজ ও মহসিন ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে পুটিবিলার মাইরগ্গ্যারচর ফকিরহাট এলাকার নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়।এরপর কনস্টেবল মহসিন ট্রাকের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে চালক নাছিরকে হাতকড়া পরান এবং কনস্টেবল ফয়েজও ট্রাকে ওঠেন। পরবর্তীতে ট্রাকটি আমিরাবাদ ও ঠাকুরদীঘি হয়ে সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিংসংলগ্ন একটি এলপিজি পাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে চালককে নামিয়ে তল্লাশির নামে আসনের নিচ থেকে ৩০ হাজার ইয়াবা নিজেদের হেফাজতে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।এসআই মাহবুবের ভূমিকা ও তদারকি: সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো কার্যক্রম তদারকি করেন এসআই এসএম মাহবুবুল ইসলাম। ঘটনার রাতে তিনি লোহাগাড়া এলাকায় অবস্থান করছিলেন এবং তার সঙ্গে থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল প্রীতম সাহাও ছিলেন।পরে এসআই মাহবুব একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান এবং অন্য অভিযুক্তরা ট্রাকের চাবি ও চালককে তার জিম্মায় দিয়ে দ্রুত সরে পড়েন। এরপর এসআই মাহবুব চালককে জিজ্ঞাসাবাদ ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে থানার আরও দুই পুলিশ সদস্যকে ঘটনাস্থলে আনা হলেও ট্রাকে আগেই তল্লাশি চালানো হয়েছে জানতে পেরে তারা ফিরে যান। সবশেষে ট্রাকে কোনো ইয়াবা পাওয়া যায়নি—এমন বক্তব্যের একটি ভিডিও ধারণ করে চালক নাছিরকে ছেড়ে দেওয়া হয়।চালক ও পুলিশের বক্তব্য: ভুক্তভোগী চালক নাছির দাবি করেন, ইয়াবাগুলো তিনটি বড় পোটলায় (প্রতিটিতে ১০ হাজার করে) রাখা ছিল, যা পুলিশ ও সোর্সরা আত্মসাৎ করেছে। এমনকি ট্রাকের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়।অভিযোগের বিষয়ে কনস্টেবল ফয়েজ আহম্মদ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং ঘটনার রাতে থানায় ছিলেন। কনস্টেবল গাজী মো. মহসিনও নিজেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন।কম্পিউটার অপারেটর প্রীতম সাহা জানান, ওই রাতে এসআই মাহবুবের ব্যক্তিগত কাজে তার সঙ্গে লোহাগাড়া ও কেরানীহাটে গিয়েছিলেন তিনি এবং এসআইকে সোর্সের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছেন।সোর্স রবিন ও মোমেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পুলিশ প্রশাসনের বক্তব্য: অভিযুক্ত এসআই এসএম মাহবুবুল ইসলাম দাবি করেন, সোর্সের তথ্যের ভিত্তিতে ট্রাকটি থামানো হলেও, চালকের মাধ্যমে আগে তল্লাশির কথা জানার পর তিনি সোর্সকে তিরস্কার করেন এবং পরে কোনো তল্লাশি না চালিয়েই চালককে ছেড়ে দেন। কনস্টেবল ফয়েজ ও সোর্স রবিনের সঙ্গে ব্যক্তিগত বিভিন্ন পরিচয়ের বিষয়টি স্বীকার করলেও ইয়াবা আটকের অভিযোগ তিনি অস্বীকার করেন।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেন-টা চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি ।
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির
জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার

You cannot copy content of this page