মোঃ রিফাত আলী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরে অবৈধভাবে বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম সংগ্রহ, নগদ ও বিকাশের অ্যাকাউন্ট খুলতে বায়োমেট্রিক জালিয়াতি এবং একাধিক আইডি ও ই-মেইল ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২।গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া পরিপাড়া এলাকার মো. আকাশ মিয়া (৩০) এবং মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকার মো. রিপন মিয়া (২৯)।ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম অবৈধভাবে সংগ্রহ করে সেগুলোর মাধ্যমে নগদ ও বিকাশের অ্যাকাউন্ট খোলার পাশাপাশি একাধিক আইডি ও ই-মেইল ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৫টি সিম কার্ড ও দুটি টাচস্ক্রিন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মোট মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানা গেছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





মন্তব্য