২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরে মহাসমারোহে মহানবমী উদযাপিত নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: চাটখিলে ব্যারিস্টার খোকন এমপি খাগড়াছড়ি পানছড়িতে ১১ পূজামণ্ডপে দুর্গোৎসব, ড্রোনে নজরদারিসহ বিজিবির নিরাপত্তা জোরদার মহাঅষ্টমীতে কিশোরগঞ্জে মণ্ডবে মণ্ডবে ভক্ত দর্শনার্থীদের ঢল ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি রুমার শাড়ি বিতরণ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরে মহাসমারোহে মহানবমী উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরে মহাসমারোহে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শিব মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুুষ্ঠানের মধ্য দিয়ে এই পবিত্র তিথি উদ্‌যাপিত হয়।

পূজামণ্ডপ সূত্রে জানা যায়, মহানবমীর রাতে মন্দির প্রাঙ্গণ মুখরিত ছিল ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে। এ সময় দেবী দুর্গার মহাআরতি, হোমযজ্ঞ, ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, নাটক পরিবেশন এবং ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দির কমিটির সভাপতি বাবু দীপক দত্ত বলেন,শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলনমেলা। অশুভ শক্তি বিনাশ এবং শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে দেবী দুর্গা আমাদের মাঝে আবির্ভূত হন। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে সনাতন ধর্মের কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রতি বজায় রাখা।

পূজা উদযাপন কমিটির সভাপতি রকি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,সাতকানিয়ার কাঞ্চনা এলাকার পূজা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের সার্বিক সহযোগিতায় আমরা উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারছি। আগামীতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

অপু দত্তের সঞ্চালনায়,উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরের কার্যকরী সভাপতি বাবু রাজিব তালুকদার, অর্থ সম্পাদক বাবু বিশ্বনাথ দাস, উপদেষ্টা বাবু প্রদীপ পাল, সাংগঠনিক সম্পাদক লিটন দাস উজ্জ্বল, পূজা কমিটির সাধারণ সম্পাদক টিপলু দাস, অর্থ সম্পাদক সুমন দাস, সাধারণ অর্থ সম্পাদক সুদর্শন চক্রবর্তীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন অপু দত্ত। মহানবমীর এই বর্ণাঢ্য আয়োজন ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক ভাব ও আনন্দের সঞ্চার করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: চাটখিলে ব্যারিস্টার খোকন এমপি
খাগড়াছড়ি পানছড়িতে ১১ পূজামণ্ডপে দুর্গোৎসব, ড্রোনে নজরদারিসহ বিজিবির নিরাপত্তা জোরদার
মহাঅষ্টমীতে কিশোরগঞ্জে মণ্ডবে মণ্ডবে ভক্ত দর্শনার্থীদের ঢল
ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার
রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড়

You cannot copy content of this page