১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ’-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এই সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনগত সচেতনতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি বলেন, “সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের পাশাপাশি সাংবাদিকদের আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা অভিযোগ প্রকাশ করলে সাংবাদিক ও গণমাধ্যম উভয়পক্ষই আইনি জটিলতার মুখে পড়তে পারে।”তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেন।সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনেক সময় সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন। এসব সংকট মোকাবিলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় তিনি তথ্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সঙ্গে পেশাদার ও সমন্বিত সম্পর্কের ওপরও জোর দেন।কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির ও সিয়াম রশিদ, এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানু প্রমুখ। এছাড়া জেলা তথ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা, মাদক থেকে দূরে থাকা এবং হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পেশাগত নিরাপত্তা রক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page