১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ রাখার অপরাধে মেসার্স হবিবর ট্রেডার্সের মালিক হবিবর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রুহিয়া উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়নের মধুপুর কালিতলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির।অভিযানকালে মেসার্স হবিবর ট্রেডার্সের গোডাউনে অতিরিক্ত সার মজুদের সত্যতা মেলায় প্রতিষ্ঠানের মালিক মো. হবিবর রহমানকে (৪৫) ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির রুহিয়া উপজেলার অন্যান্য সার ডিলার পয়েন্টগুলোও সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সার্বিক মজুদ ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন।প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর কালিতলা বাজারের ওই গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় বেআইনিভাবে মজুদ করা রাসায়নিক সার পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে প্রশাসনিক তত্ত্বাবধানে সেই মজুদকৃত সার নির্ধারিত সরকারি দামে কৃষকদের কাছে বিক্রি নিশ্চিত করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সার মজুদ, কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে সার বিক্রির বিরুদ্ধে এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বাজারে অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির
কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ
ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান
তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার

You cannot copy content of this page