৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ ৫ সেপ্টেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, তখনই আন্দোলনের ডাক দেয়া হবে।শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম।ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষের দেয়া গণরায়কে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সেই গণআকাঙ্ক্ষা ও গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো বিরতি বা থামাথামি ছাড়াই লড়াই চালিয়ে যেতে হবে। আন্দোলনের গতি রুদ্ধ করতে আসা যেকোনো ধরনের লোভ-প্রলোভনও প্রত্যাখ্যান করতে হবে।তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে কোনো স্বস্তি দিতে পারেনি। দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট চলছে। অথচ গ্রাহকদের নিয়মিত ভৌতিক বিল পরিশোধ করতে হচ্ছে। তেল ও জ্বালানির জন্য চারদিকে হাহাকার চলছে। পাশাপাশি দলীয় আনুকূল্যে সন্ত্রাস ও রাহাজানি বেড়েছে।তিনি আরো বলেন, জনগণের দেয়া ৭০ ভাগের রায় বাস্তবায়ন করতে হবে এবং আমরা তা আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। এর আগে আমরা বিরতি দেব না, থামব না। এ লড়াই চলবে এবং বাংলাদেশও ইনশাআল্লাহ বদলাবে।বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান যদি সরকার করতে না পারে, তাহলে প্রথমে জনগণের কাছে তা স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে যে, একার পক্ষে এসব সমস্যার সমাধান সম্ভব নয় এবং দেশকে নেতৃত্ব দেয়ার মতো সঠিক পরিকল্পনাও সরকারের নেই। অবিলম্বে বিরোধী দলের সাথে আলোচনায় বসতে হবে।তিনি বলেন, পতিত স্বৈরাচারকে ফিরে আসার কোনো পথ আমরা করে দিচ্ছি না; বরং আপনারাই সেই পথ তৈরি করছেন। জনগণের সমস্যার সমাধান করতে না পারায় এবং তাদের হক আদায় করতে ব্যর্থ হওয়ায় জনগণ বিকল্প খুঁজছে। সেই বিকল্প শক্তি কারা, আজকের লংমার্চে বাংলাদেশের জনগণ তা দেখিয়েছে।সভাপতির বক্তব্যে ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেন, আমরা নিজেদের স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে রাজপথে এসেছি। একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এবং সুশাসনের বাংলাদেশ গড়তে চাই। বর্তমান পরিস্থিতিতে ১১ দলীয় জোট ছাড়া অন্য কারো পক্ষে এ পরিবর্তন সম্ভব নয়।তিনি বলেন, দেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। ব্যাংকে টাকা নেই। প্রতিদিন নতুন নোট ছেপে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চলছে। ক্ষমতায় আসার আগে ছয় মাসের মধ্যে এক লাখ মানুষকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও ক্ষমতায় আসার পর উল্টো এক লাখ মানুষ চাকরি হারিয়েছেন।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ক্ষমতার মসনদে বসার পর বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতির সাথে গাদ্দারি ও বিশ্বাসভঙ্গ করেছে। তারা দেশের সাথে, ইতিহাসের সাথে এবং দেড় সহস্র শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এখন সংসদে দাঁড়িয়ে বিএনপির মুখপাত্রের মুখে শুনতে হয়, তারা গণভোট ও সংস্কারের বিষয়ে আন্তরিকভাবে ঐকমত্য পোষণ করেনি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রামের এক নেতা বলেছিলেন, লংমার্চের ব্যাপারে ছাড় দেয়া হবে না। কিন্তু পথে পথে যে জনসমুদ্র দেখেছি, তাতে স্পষ্ট হয়েছে জনগণ আপনাদের ছাড় দেবে না। অবিলম্বে জুলাই সনদ মেনে জনদাবি পূরণ করতে হবে।সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ কে এম হামিদুর রহমান আজাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন আহমদ, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির মুখপাত্র মাওলানা নাজমুল ইসলাম তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম।এর আগে আসরের পর থেকে মাগরিবের আগে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক, এনসিপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।সমাবেশে জাগপা, এনসিপি, জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।যেসব দাবিতে লংমার্চ ১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page