আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ;
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। তিনি বলেন, মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি সাম্প্রদায়িকতাকে না বলুন। মানবতা, সত্য, সাম্যের বিজয় হোক। তিনি বলেন, সাম্য মানবতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহস ত্যাগ জাতীয় জীবনের প্রেরণা। শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ সখিপুর টাঙ্গাইলের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবীর ভূঁইয়া বিইউবি,এনডিসি, ]এনএসডব্লিউসি,এএফডব্লিউসি, পিএসসি সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ group captain মনজিলা রিজওয়ান পিএসসি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শামসুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ আশরাফুল আলম,এএসপি (সার্কেল) এস এম মামুনুর রশিদ, ওসি মোঃ মুরাদ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক কবির হাসান,সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ ছবুর রেজা প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিমান বাহিনী ঘাটি ও সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন ও দুর্ভিক্ষ থেকে সাবলীল দেশ গঠনে কাজ করে গিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেতনা, প্রতিবাদ, মানবিক দর্শনসহ সর্বদিকে কাজী নজরুল ইসলামের অবদানকে মূল্যায়ন করে তার ৫০ তম শাহাদাত বার্ষিকীকে নজরুল বর্ষ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ পরিদর্শন করেন।


মন্তব্য