১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট
আন্তর্জাতিক:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক
     
             

কিশোরগঞ্জে বর্ষার আগমন জানিয়ে প্রকৃতি জুড়ে ফুটেছে কদম ফুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ>>নীলফামারীর কিশোরগঞ্জে প্রকৃতি জুড়ে ফুটেছে কদম ফুল।কদম ফুলকে বলা হয় বর্ষার দূত।তা জানান দিচ্ছে আজ বৃহস্পতিবার পহেলা আষাঢ়।মেঘবতী জলের দিন।শুরু হলো বর্ষা ঋতু।চার দিকে কদমের ফুটন্ত তিলোত্তমা রূপ বর্ষার আগমনী বার্তা বয়ে আনছে। গ্রীষ্মের কাঠফাটা রোদে মানুষের হাঁসফাঁস করা গরমে অঝোর ধারায় বৃষ্টি-বর্ষণের জন্য প্রতীক্ষা বাসা বাঁধছে।গত মঙ্গলবার রাতে বর্ষার নবধারা জলের সঙ্গে সঙ্গে নেচে ওঠেছে প্রকৃতি ও জনজীবন।নতুন প্রাণের আনন্দে অঙ্কুরিত এখন গাছপালা ও ফসলের মাঠ।গাঢ় সবুজ পাতার ফাঁক গলিয়ে গাছে গাছে কদম ফুটেছে।রিমিঝিমি বৃষ্টিতে থই থই বারিধারা।তীব্র তাপদাহে তপ্ত দেহে স্বস্তির ছোঁয়া নিয়ে হাজির হয়েছে আষাঢ়।কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। বর্ষার আগমনের আগেই হাজির হয় কদম ফুল।এ উপজেলার প্রকৃতিতে বর্ষার রূপলাবণ্য ফুটে উঠেছে। প্রকৃতিতে এনে দিয়েছে নজরকাড়া সৌন্দর্য। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়,গ্রাম কিংবা শহরের সর্বত্রই বর্ষার কয়েক দিন আগেই নিজেদের মেলে ধরেছে আপন মহিমায় কদম ফুল।কিন্তু বাংলার প্রকৃতি থেকে কদম ফুল যেন হারিয়ে যাচ্ছে।কদমগাছ এখন আর তেমন চোখে পড়ে না। তবে এলাকার সড়কের ধারে বসতবাড়ি আনাচে-কানাচে,পুকুর পাড়ে অযত্ন অবহেলায় বেড়ে উঠা কিছু কদম গাছ চোখে পড়ে।এমন দিনে এসব জায়গার ফুটন্ত কদম ফুলের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে।কিশোরগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন,আগে বাড়ির আঙিনায় ও রাস্তায় দু’পাশে কদম গাছ ছিল চোখে পড়ার মতো।গ্রামের দুরন্ত শিশু-কিশোরা কদম তলায় কদম ফুল নিয়ে খেলা করত।কিন্তু আজ ধীরে ধীরে তা একেবারেই হারিয়ে যেতে চলেছে। বৃষ্টিতে ভিজে সেই দুরন্তপনা শিশু-কিশোরদের কদম ফুল সংগ্রহ করা চোখে পড়েনা।উপজেলার কাঠ ব্যবসায়ী মাসুম বলেন,কদম কাঠ খুবই কম দামি হওয়ায় মানুষ আর কদম ফুলের গাছ লাগায় না।আগে দিয়াশলাই তৈরিতে ব্যবহার করা হলেও এখন তেমনটা নেই।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,মানুষ লাভজনক গাছপালা রোপণের দিকে ঝুঁকছে। তবে প্রকৃতির ঐতিহ্য রক্ষায় ব্যক্তি উদ্যেগে অন্য গাছের পাশাপাশি কদম গাছ রোপণ করা প্রয়োজন। কদম ছাড়া বর্ষা একেবারেই বেমানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page