১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

  

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ায় বড় ধরনের চাপে রয়েছে। প্রথম টেস্টে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করলেও, দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই ব্যাটিং লাইনআপের এমন অসহায় আত্মসমর্পণ দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তবে দিনের শেষভাগে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে।

প্রথম দিনেই ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বেশ চাপ সৃষ্টি করেছেন শরিফুল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই পেসার জানান, ম্যাচের এখনো অনেকটা পথ বাকি এবং তারা হাল ছাড়তে রাজি নন। শরিফুল বলেন, ‘এখনও খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তাদের ব্যাটাররাও নিজেদের কন্ডিশনে বেশ সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’

বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতার পেছনে নতুন বলের সুইংকে বড় কারণ হিসেবে দেখছেন শরিফুল। তিনি ব্যাখ্যা করেন, ‘নতুন বলে প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত সুইং করছিল। অস্ট্রেলিয়ান বোলাররা সেই সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমরা হয়তো পরবর্তী ইনিংসে চেষ্টা করব আমাদের ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।’

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়াকে বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন এই পেসার। এমন উইকেটে ব্যাটিংয়ের কৌশল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। শুধু আমাদের নয়, তারাও কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ, পরবর্তী ইনিংসে আমরা ভালো করব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page