আরিফা আক্তার
আমার ভাইদের লাশ কেনো
পড়ছে মাটিতে আজ,
তোমরা কেনো চুপ রয়েছো
সাজো বিদ্রোহী সাজ।
অন্যায় দেখে পালিয়ে যেওনা
প্রতিবাদ করতে শেখো,
ভাইয়েরা আমার দেশের জন্য
প্রাণ দিতেছে দেখো।
লক্ষ প্রাণের বিনিময়ে কেনা
ছিলো সবুজ ভুমি,
দেশ বাঁচাতে এগিয়ে যাও
ভয় পেয়োনা তুমি।
এগিয়ে যাও ছাত্রজনতা
ধরো বীরের বেশ,
জীবন দিয়ে হলেও তোমরা
বাঁচাও বাংলাদেশ।


মন্তব্য