৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে নোবিপ্রবিতে সকালে বাস আটকিয়ে আন্দোলন, দুপুরে বাসের গ্লাস ভেঙ্গে শিক্ষার্থী আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: নাঈমুর রহমান নোবিপ্রবি প্রতিনিধি>>>

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে রাস্তায় নেমে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তুলনায় অপর্যাপ্ত বাস দেওয়ায় এ প্রতিবাদ করেছেন তারা। আজ মঙ্গলবার (১৩ জুন ২০২৩) সকালে জেলা শহর মাইজদী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস শহরের বিশ্বনাথ এলাকায় এলে বাসে জায়গা না পেয়ে রাস্তায় আটকিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বাসটিতে থাকা অনেক শিক্ষার্থীর সেমিস্টার ও বিভিন্ন ক্লাস পরীক্ষা থাকায় পরবতীর্তে বাসটি ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, বাস না পেয়ে ও বাসে উঠতে না পেরে ২০০—২৫০ শিক্ষার্থী নিজ খরচে প্রতিদিন যাতায়াত করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা খরচ হয় ও রাস্তায় বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয়। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের সংখ্য ও বাসের সিডিউল বাড়ানো হোক। এই দুর্দশা থেকে মুক্তি চান তারা।
এদিকে একই দিনে ক্যাম্পাস থেকে দুপুর ২টায় জেলা সদর মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির একটি দ্বিতল বাসের (মালতী) জানালার গ্লাস ভেঙে হাঁটুর উপর পরায় এক মেয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। পরবর্তীতে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায় আহত শিক্ষার্থীর ক্ষতস্থানে চারটি সেলাই দেয়া হয়েছে। আহত শিক্ষার্থী নোবিপ্রবির অর্থনীতি বিভাগের ২০২১—২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে বিকেলে ক্যাম্পাস থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির একই বাস (মালতী) জেড—মোড় অতিক্রম করার সময় বাসটির সামনের গ্লাস খুলে পড়ে যায়। বাসের গ্লাসটি সামনের দিকে খুলে পড়ে যাওয়ায় এতে কেউ হতাহত হননি।এ বিষয়েগুলো সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা ড. কাউসার হোসেন বলেন, আমরা বাস সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পুরাতন একটি বাস সংস্কার করেছি। আগামীকাল থেকে পরিবহন পুলে বাসটি যুক্ত হবে। আর ফিটনেস বিহীন যদি কোনো বাস থাকে সেটি আমরা অতিদ্রুত মেরামত করার চেষ্টা করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page