১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী। নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

“আমায় ম‌নে রে‌খো না”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুকুল রাজ

ভাবনার প্রথম আলো তুমি দিয়েছিলে,
হৃদয়ের অনাবিষ্কৃত প্রান্তরে শিখিয়েছিলে প্রেমের বর্ণমালা।
অনুভূতির অনির্বচনীয় অনুরণন জাগিয়েছিলে,
যেখানে আমি ছিলাম অনভিজ্ঞ পথিক।

কিন্তু হঠাৎই কোনো এক গহন অমাবস্যায়,
আমায় নির্বাসিত করেছিলে সংসারের অনন্ত প্রাচীরে।
শেষ মুহূর্তের দৃষ্টিপাতে মিশে ছিল অচেনা নির্লিপ্তি,
যেন নিয়তির অবিচল লিখন,
যা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না।

হয়তো আগামী দিনগুলোয় আমি বিলীন হব,,
অসীম দূরত্বের অন্তরালে,
যেখানে আমার পদচিহ্ন থাকবে অচেনা বাতাসের সাথে মিশে।
তুমি হয়তো তখনও থাকবে
নিজস্ব পরিধির অবিচল আবর্তে।

তাই অনুরোধ!
আমায় মনে রেখো না!
কারণ স্মৃতি যদি জেগে ওঠে প্রথম জীবনের
সেই অমলিন পাঠের মতো,
তবে তা হবে ব্যথার পুনর্জন্ম,
অতীতের রক্তাক্ত ফুলের বিকাশ।

ভুলে যাও আমায়,
শুধু তবেই খুঁজে পাবে শান্তির প্রলেপ,
নিঃশব্দ সুখের অমৃতসুধা।

আমায় মনে রেখো না,
কারণ আমি ছিলাম কেবল এক অধ্যায়ের অক্ষর,
যা পড়তে গিয়ে
তুমি শিখেছিলে ভালোবাসার আদিম ভাষা,
কিন্তু শেষপর্যন্ত
তা হয়ে গেলো বিস্মৃতির গদ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page