২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ ঘর ভস্মীভূত কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন…… বাঁশখালীতে মসজিদ পুনর্নির্মাণে সৌদি প্রবাসী মিজানুর রহমানের ৫ লাখ টাকার অনুদান বান্দরবানে বকশিরখীল মানব কল্যাণ সোসাইটির বনভোজন সম্পন্ন সমাজের ঐক্য ও শান্তি রক্ষায় ইমামদের নিরপেক্ষ থাকার আহ্বান
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

হোটেল ম্যানেজার জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি সাকিব গাজী গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

পটুয়াখালীতে পেট্রল নিক্ষেপ করে আগুন দিয়ে হোটেল ম্যানেজার জাহাঙ্গীরকে হত্যার ঘটনার প্রধান আসামি সাকিব গাজীকে আটক করেছে পুলিশ।সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে। শনিবার (১০ জুন) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই আসামিদের ধরার জন্য, জেলা পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। অপরাধীকে ধরতে প্রযুক্তির সাহায্যে অভিযান চালায় পুলিশ। সাকিব ঘটনার পরে পালিয়ে পটুয়াখালী থেকে বরিশাল, সেখান থেকে বরগুনা। পরে সেখানে থেকে আবার ঢাকার কাকরাইল মসজিদে আশ্রয় নেয়, সেখানে জায়গা না পেয়ে বরিশালের উজিরপুর উপজেলায় খালার বাড়িতে অপরাধ গোপন করে আশ্রয় নেন। পরে পটুয়াখালী সদর থানার উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম সহ উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় গত রাতে বরিশালের উজিরপুরের সাকিবের খালা বাড়ি থেকে তাকে আটক করা হয়।জানা যায়, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় ফ্রি রুম খুলে দেওয়া নিয়ে কথা কাটাকাটিতে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল নিক্ষেপ করেন আগুন ধরিয়ে দেন সাকিব। পরে ৮ জুন বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহ সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page