১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থী রুমার ঝুলন্ত লাশ উদ্ধর।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।>>>

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রুমা (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুমা এইচ এসসি পরীক্ষার্থী ।শুক্রবার ৯’জুন আনুমানিক সকাল ১১ টার সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড পল্লী বিদ্যুৎ এলাকার পশ্চিম পাশে ইলিয়াছ ম্যানেজার এর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।পারিবারিক সুত্রে মৃত রুমার মা মরিয়ম বেগম বলেন, গত বুধবার এইচএসসি পরীক্ষার জন্য শশুর বাড়ি থেকে বাবার ভাড়া বাড়িতে আসে। সাথে আরাফাত মৃধা, ও ননদ আরমান বেড়াতে এসেছিলো। গত ৭-৮ মাসে পূর্বে পারিবারিক ভাবে রুমার বিবাহ হয় মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী গ্রামের নিজাম মৃধার ছেলে আরাফাত মৃধার সাথে।ঘটনার দিন রুমার মা মরিয়ম বেগম বাজারে যায়। কিছুক্ষণ পরে তার জামাই আরাফাত মৃধা শাশুড়ীকে ফোন করে বলে আমরা বাড়ি চলে যাচ্ছি। পরে বাসায় ফিরে ঘরের সামনের দরজায় বন্ধ দেখে জামাইকে ফোন দিলে সে বাড়িতে চলে গেছে বলে জানায়। পরে ঘরের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে বিছানা এলোমেলো দেখতে পায়। পাশের রান্না ঘরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এ ব্যাপারে মৃত রুমার পিতা খোকন খান বলেন, আমি বাসায় ছিলাম না খবর শুনে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। তিনি আরও বলেন, বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজন টাকা পয়সা চাইতো সামনের কোরবানির পরে দেয়ার কথা ছিলো। এনিয়ে মাঝে মাঝে কথার কাটাকাটি হতো কিছুদিন আগে মোবাইল কেনার জন্য টাকা চেয়েছিলো।ঘরের মধ্যে মেয়ের লাশ জামাই তার বাড়ি চলে গেছে এর মধ্যে কি ঘটেছে তা জানিনা।এ ছাড়া মৃত রুমার ভাবি মিষ্টি আক্তার বলেন, আমি বাবার বাড়িতে ছিলাম খবর পেয়ে এসেছি। এসে বিছানা এলোমেলো দেখে মনে হয় এখানে হাতাহাতি হয়েছে। এরপর রুমা নিজে অথবা তার স্বামী মেরে ঝুলিয়ে রেখেছে কিনা জানিনা। বিছানায় গলায় থাকা তাগার ও মাথার ব্যান্ড পরে আছে মৃত্যুটা রহস্য জনক বলে জানান। মৃত্যুর খবর শুনে ও শশুর বাড়ির কেহ দেখতে আসেনি এতে বোজা যায় তারা দোষী।প্রতিবেশীদের ধারনা রুমার স্বামী আরাফাত মৃধা ও ননদ মিলে কিছু একটা করে পালিয়েগেছে। না হলে মৃত্যুর সংবাদ শুনে আসবেনা কেন? শাশুড়ী না হয় বাজারে গেছে সে ফিরে আসার আগে কেন চলে গেলো এ মৃত্যু স্বাভাবিক বলে মনে হয় না এলাকাবাসীর।খবর পেয়ে সদর থানার এসআই বিপুল ও এসআই রুবেল ঘটনাস্থল থেকে রুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসেন।এদিকে জানাগেছে ঘটনার পর পর স্বামী আরাফাত মৃধা ও ননদ আরামান সহ শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পল্লী বিদ্যুৎ এলাকায় একটি ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page