২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি>>>

সারাদেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎখাতে নজীর বিহীন দূণীতির প্রতিবাদে নাটোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলাইপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসুচি শেষে দলীয় নেতা কর্মিরা স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অসহনীয় দূনীর্তির কারনে দেশে আজ বিদ্যুৎ এর অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকারের সবাই মিলে দেশটাকে গিলে খাওয়ার পাইতারি করছে। দেশের মানুষকে তাদের কবল থেকে বাঁচাতে বিএনপির এই আন্দোলন চলবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page