২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ব্যক্তিগত আক্রোশের বলি কৃষকের স্বপ্ন বাঁশখালীতে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এক অসহায় কৃষকের ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল ধ্বংস করার অভিযোগ উঠেছে। উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে মাঠের উঠতি ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা মিজান বাড়ি এলাকার মৃত গোলাম হোছনের ছেলে মাওলানা আবুল কালাম বাড়ির পাশে নিজের জমিতে ধান চাষ করেছিলেন। গত রোববার (২২ মার্চ) দিবাগত রাতে কে বা কারা ওই ক্ষেতে ঘাস পোড়ানোর বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দেয়। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান, সবুজ ধানক্ষেত বিবর্ণ হয়ে গেছে এবং সমস্ত ধান গাছ মারা পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আবুল কালামের দাবি, একই এলাকার মনজুর আহমদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই শত্রুতার জের ধরেই মনজুর রাতের আঁধারে এই কাজ করেছেন। তিনি বলেন, “আমার সারা বছরের কষ্ট আর স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওসমান ও ওমর ফারুক জানান, অভিযুক্ত মনজুর আহমদের বিরুদ্ধে আগেও লোকজনের ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে। তিনি গ্রাম্য কোনো বিচার-আচার মানেন না। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

গন্ডামারা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আলী হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত পক্ষকে স্থানীয়ভাবে ডাকা হয়েছে। কৃষি ও কৃষকের ক্ষতি করা সমাজের জন্য একটি অশনিসংকেত।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বিষয়টিকে অমানবিক উল্লেখ করে বলেন, ব্যক্তিগত জমি বিরোধ রেষারেষির কারণে ফসলের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ইতিমধ্যে কৃষকের একটি অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page