১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

কিশোরগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ২ ব্যবসায়ী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি  মুদি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১মার্চ) রাত  সাড়ে ৩ দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি নান্নুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ফ্রিজসহ ঈদের বাজারের বিপুল পরিমান  মালামাল,আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে প্রায় ১৭লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এমন ঘটনায় ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। রোববার সকালে এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১টার দিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় এক অটো চালক পাগলাপীর থেকে যাত্রী নিয়ে নানুর বাজারে আসেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখে ডাক চিৎকার দেয়।পরে বাজার সংলগ্ন মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি  স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করা আগুন পাশের আরও একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের তীব্রতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ফ্রিজসহ সব মালামাল,আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরিয়ত হোসেন বলেন,আগুনে পুড়ে আমার ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতির হয়েছে। এর মধ্যে  ব্র্যাক থেকে ১ লাখ, পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ৮০ হাজার,বাজার সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছি। আমার মাথা গোজার ঠাঁই ছাড়া আর কিছুই নেই। এই ব্যবসার উপর নির্ভর করে ঋণ পরিশোধসহ ৩ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ ৫সদস্যের সংসার  চালাই। আগুন আমাকে নিঃস্ব করে পথের ফকির করে দিল। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না। অপর ব্যবসায়ী তানজিনুর রহমান বলেন,আমার দোকানের সব পণ্য আগুনে পুড়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় এলাকাবাসীও হতবাক হয়ে পড়েছেন। তারাা বলেন,ব্যবসায়ীদের তিল তিল করে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো চোখের সামনেই ছাই হয়ে গেছে। ফলে তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page