২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

অবহেলিত মানুষের পাশে ‘স্যাভক ফাউন্ডেশন- ইব্রাহিম চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে ‘সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন’ (স্যাভক) ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহান ইবাদতের শামিল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে স্যাভক ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

ইব্রাহিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, যারা নিজেদের মানুষের কল্যাণে উৎসর্গ করেন, সৃষ্টিকর্তার নিকট তারাই সবচেয়ে বেশি সম্মানিত। গরীব ও অসহায়দের সাহায্য করার মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্যাভক ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের এই জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।

উত্তর কাঞ্চনা শান্তিপাড়া এলাকাবাসীর সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার ভিলেজ-এর ডাইরেক্টর আবু উবাইদা। স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন।

বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ওসমান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page