২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

শান্ত সাতকানিয়া গড়তে এক টেবিলে প্রশাসনের সব বিভাগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_148897794

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্ত সাতকানিয়া গড়তে প্রশাসন এক টেবিলে সব বিভাগ। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে নবগঠিত কমিটির এই পরিচিতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষায় বিশেষ জোর দিয়ে বলেন, “ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা এবং সরকারি পাহাড় নিধন কোনোভাবেই সহ্য করা হবে না। যারা প্রকৃতির ক্ষতি করে নিজেদের পকেট ভারী করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”তিনি আরও স্পষ্ট করে জানান যে, আইন লঙ্ঘনকারী ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আদর্শ ও শান্ত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।সামাজিক অপরাধ: মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং চুরিসহ নানা অপরাধ দমনে বিশেষ নজরদারি।অবৈধ দখল: অনুমোদনহীন ইটভাটা পরিচালনা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা।বাজার মনিটরিং: সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং চাঁদাবাজি নির্মূল করা।জনভোগান্তি: যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বর্তমানে দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরেন এবং একটি সন্ত্রাসমুক্ত ও সুশৃঙ্খল উপজেলা গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page