৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সন্ত্রাসীদের স্থান হবে প্যাকেটে কোনো ছাড় দেওয়া হবে না-নাজমুল মোস্তফা আমিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক। সাতকানিয়ায় এক ইফতার ও দোয়া মাহফিলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারী এবং অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের অচিরেই ‘প্যাকেট’ করা হবে। কোনো ধরনের চোখ রাঙানি সহ্য করা হবে না।শুক্রবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাজমুল মোস্তফা আমিন তার বক্তব্যে বলেন, যারা মাটি ও বালু লুটপাট এবং চাঁদাবাজির মাধ্যমে এলাকায় অস্থিরতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে। তিনি অপরাধ দমনে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের কিছুটা সময় দিতে হবে। অপরাধী যে-ই হোক, তার কোনো রেহাই নেই।”বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তখন জামায়াতের আমির তা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু আজ তারাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য আইডি কার্ড সংগ্রহ করছে। এ থেকেই বোঝা যায় বিএনপির পরিকল্পনা ও ন্যায়বোধের ওপর জনগণের কতটা আস্থা রয়েছে।”অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেন, কেবল রমজানে নয়, সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।দক্ষিণ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, এডভোকেট এরশাদুর রহমান রিটু, এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, দিদারুল হক, সরওয়ার কামাল চেয়ারম্যান, সাহাব উদ্দিন রাশেদ, নুরুল আবসার ও মিজানুর রহমানসহ আরও অনেকে।চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে মো. মোদ্দাচ্ছির বিন ইসমাইলের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page