২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।।পার্বত্য চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে আবারও পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর সাথে মূলধারার রাজনীতিকদের পর্দার অন্তরালের যোগাযোগ এখন পাহাড়ের প্রধান আলোচনার বিষয়। বিশেষ করে, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) শীর্ষ নেতৃত্বের সাথে এক বিএনপি নেতার কথিত বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

নির্ভরযোগ্য সূত্রমতে, গত ১৮ অক্টোবর রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু। প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, মিল্টন ত্রিপুরা ও কেসাপ্রুসহ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বান্দরবান জেলা পরিষদের আগামী সিলেকশন প্রক্রিয়ায় চেয়ারম্যান পদটি নিশ্চিত করতে সন্তু লারমার সমর্থন ও ‘আশীর্বাদ’ পেতেই এই বৈঠকের আয়োজন। বৈঠকে বান্দরবানের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

মূলধারার একজন রাজনৈতিক নেতার সাথে আঞ্চলিক সশস্ত্র রাজনীতির অভিযোগে অভিযুক্ত সংগঠনের এমন গোপন যোগাযোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, জেএসএস-এর বিরুদ্ধে অতীতে নানা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের সমঝোতা পাহাড়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলতে পারে।

অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোও এই গোপন তৎপরতা নিয়ে উষ্মা প্রকাশ করেছে। অগণতান্ত্রিক উপায়ে পদ দখলের চেষ্টা শান্তিচুক্তির মূল চেতনাকে বাধাগ্রস্ত করবে।বিশেষ মহলের মদদে নেতৃত্ব নির্বাচন পাহাড়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের অস্ত্রের রাজনীতি ও চাঁদাবাজির সংস্কৃতি থেকে মুক্তি পেতে হলে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন অপরিহার্য। লবিং বা গোপন আঁতাতের মাধ্যমে কোনো বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

কোনো বিশেষ গোষ্ঠীর মদদপুষ্ট ব্যক্তি নয়, বরং যারা শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী এবং সাধারণ মানুষের উন্নয়নে নিবেদিত, তারাই জেলা পরিষদের নেতৃত্বে আসুক—এমনটাই প্রত্যাশা সাধারণ পাহাড়ী ও বাঙালিদের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page