১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের
     
             

সাতকানিয়ায় এমপির নির্দেশে অবৈধ বালু মহাল বন্ধ: জনমনে স্বস্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ : চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তাঁর বিশেষ নির্দেশে এবং উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরোয়ার বাজারের উত্তর পাশে পরিচালিত এক অভিযানে একটি বিশাল অবৈধ বালু মহাল বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬ ইং) সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে আমিলাইশ এলাকায় সাঙ্গু নদী সংলগ্ন এই স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙনের ঝুঁকি ও গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।

অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং কার্যক্রমটি সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।স্থানীয় সূত্র জানায়, এই অবৈধ বালু ব্যবসার সাথে এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী ও প্রভাবশালী মহলের যোগসাজশ ছিল। অভিযানের পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।

এলাকাবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “শীর্ষ সন্ত্রাসীদের জনগণ এখন লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ। আমরা চাই সাতকানিয়া সন্ত্রাস ও দখলদারমুক্ত হোক।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page