২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কেরাণীহাটে পলিথিন জব্দ, গুণতে হলো জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও মজুদ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট বাজারে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান।

কেরাণীহাট বাজারে পলিথিন মজুদবিরোধী তল্লাশিকালে ‘রাইহা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের সন্ধান পাওয়া যায়। পলিথিন মজুদের দায়ে প্রতিষ্ঠানের মালিক জাহেদুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠান থেকে মোট ৬০.৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল। এছাড়াও অভিযানে সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সাতকানিয়া থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এই অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় আগামীতেও এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page