২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বৃত্তিতে সেরা হয়ে নতুন ইতিহাস গড়লো নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সংবাদদাতা,নাগেশ্বরী,কুড়িগ্রাম।।

দীর্ঘদিন পর পুনরায় চালু হওয়া জুনিয়র বৃত্তি (অষ্টম শ্রেণি) এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী সমাপনী (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর নাগেশ্বরীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ সাফল্য অর্জন করে নজির গড়েছে উপজেলার কলেজ মোড়ে অবস্থিত আল-কারীম ক্যাডেট মাদ্রাসা।
২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের আওতায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ৩৬ জন বৃত্তি অর্জন করে।
এর মধ্যে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬ জনই বৃত্তি লাভ করে শতভাগ সাফল্য অর্জন করে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নাগেশ্বরী উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি শুরু থেকেই শিক্ষার মানোন্নয়নে বিশেষ সুনাম অর্জন করে আসছে। এর আগে ২০১৭ সালেও প্রতিষ্ঠানটি বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছিল।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থী হলেন-ইহসান বাবু, মুয়াজ আদমান, জুনাইদ আহমেদ, আশফিয়া সুলতানা, নুসরাত বিনতে মোন্নাফ ও রাইসা তাবাসসুম।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থী হলেন- এনাম বাবু সিয়াম, শহিদুল ইসলাম সজিব, মমিনুল ইসলাম মাসুম, জুনাইদ হাসান তাওহীদ, মুজাহিদ ইসলাম, আনাছ ব্যাপারী, সাওদা আক্তার সারাহ, সিরাজুম মনিরা, সুমাইয়া আক্তার ও আসমাউল হুসনা শিমু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের প্রশাসনিক পরিচালক ফরহাদ হোসেন বলেন, এ সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সচেতন সহযোগিতায় আমরা এই অর্জন পেয়েছি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব।

অভিভাবকরা জানান, নিয়মিত পাঠদান, কঠোর অনুশাসন ও নিবিড় তত্ত্বাবধানের কারণেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় নাগেশ্বরীতে মোট ৯২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩৭ জন ট্যালেন্টপুলে এবং ৫৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page