২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

সীতাকুন্ডে নিরাপত্তা কর্মী হত্যা মামলার পলাতক আসামি হৃদয় গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার আলোচিত নিরাপত্তা কর্মী ছালা উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হৃদয়কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।র‌্যাব জানায়, নিহত ছালা উদ্দিন সীতাকুন্ড থানার দক্ষিণ মামহমুদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেডের একটি ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ড্রেজারে থাকা অবস্থায় তেল চুরিকে কেন্দ্র করে মোঃ রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তেল ব্যবসায়ী মোঃ আশরাফ হোসেন কাজলসহ সংশ্লিষ্টরা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ছালা উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।পরে তাকে হত্যার উদ্দেশ্যে একটি বোটে করে গভীর সমুদ্রে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কোয়ানিয়া খালে কাদায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় ৭ জনকে এজাহারনামীয় ও ৮ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬; ধারা-৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০।র‌্যাব-৭ জানায়, মামলার রহস্য উদঘাটন ও পলাতকদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৬ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হৃদয় পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে পাহাড়তলীর ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ হৃদয় (২৬), পিতা- হারুন, সাং- মান্দারীটোলা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম।র‌্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page