২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

মাগুরায় কৃষক সাহেব আলী হত্যা মামলার রায়ে ৩ আসামীর ফাঁসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>>

মাগুরা, ৬ জুন, ২০২৩ (বাসস): জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার ৩ আসামীকে আজ ফাঁসির আদেশ দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, একই গ্রামের গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান ও ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া।রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী তার বাবা আমজাদ আলীকে নিয়ে কৃষি কাজে কোটভাগ গ্রামে তাদের নিজস্ব ফসলের ক্ষেতে যাচ্ছিলেন। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে আসামী আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামী করে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর ১৫ জনের স্বাক্ষ্য ও বিভিন্ন তথ্য প্রামণের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এছাড়াও ৩২ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। জাকির হোসেন নামে একজন আসামী ইতিমধ্যে মারা গেছেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

You cannot copy content of this page