৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কর্মীরা কঠোর পরিশ্রম করে দাঁড়িপাল্লা বিজয়ী করেছেন -শাহাজাহান চৌঃ এমপি ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারী ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা–কর্মীরা কঠোর পরিশ্রম করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করেছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি, উন্নয়নের কথা বলেছি। এখন সময় এসেছে সেই ওয়াদা বাস্তবায়নের।
শাহজাহান চৌধুরী আরও বলেন, সংগঠনের প্রত্যেক কর্মীকে একেকজন এমপির মতো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। জনগণের সুখ–দুঃখে পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমীর মো. শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মো. ইউনুছ এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আসহাব উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। প্রসঙ্গত,সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ঢাকা থেকে ফিরেই তিনি জামায়াত ইসলামীর দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করলেন।

ছবির ক্যাপশন: সাতকানিয়া উপজেলা জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page