২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

পতেঙ্গার ভিআইপি সড়কে হচ্ছে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ।। রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। নিরাপদ সাইকেল লেন হলে পর্যটকরা সহজে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন।

চট্টগ্রাম নগরীর প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে পতেঙ্গায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ভিআইপি সড়কে। প্রাথমিকভাবে পতেঙ্গার ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় এই সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে।

১৮ ফেব্রুয়ারী(বুধবার) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র জানান, রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হলে এখানে ব্যাপক শিল্পায়ন ঘটবে। সে লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে। বিমানবন্দর এলাকা দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় এখানে নান্দনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা জরুরি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন নগরে সাইকেল লেন নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের একটি নতুন অধ্যায় সূচিত হবে।

সাইকেল ট্র্যাক নির্মাণের ফলে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তিনি। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসেন। সৈকত ও বিমানবন্দর সড়ককে সংযুক্ত করে নিরাপদ সাইকেল লেন হলে পর্যটকরা সহজে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন। এতে যানজট কমবে, দূষণ হ্রাস পাবে এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনে মানুষ উৎসাহিত হবে।

সাইকেল ট্র্যাক প্রকল্প সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত দুই কিলোমিটার অংশে ভিআইপি সড়কের ডান পাশে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। ট্র্যাকের প্রস্থ হবে ১০ থেকে ১৫ ফুট। ট্র্যাকের পাশে বসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ড্রেন ও ফুলের বাগান নির্মাণ করা হবে। সব কাজ শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ ও যুবদল নেতা হাজী মোহাম্মদ মুছাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page