অনলাইন ডেস্ক।। দেশের আকাশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এর ফলে আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু।
বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।
জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।


মন্তব্য