২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

চট্টগ্রামে ১৪ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।  চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফলে বিএনপির প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৭৯ হাজার ১৮৩ ভোট। তিনি ৪৫ হাজার ১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন, যা অবশিষ্ট তিন কেন্দ্রের মোট ভোটারের চেয়েও বেশি।চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের নুরুল আমিনকে পরাজিত করেন। তবে আদালতের আদেশ থাকায় আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট।চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে আদালতের আদেশে তার ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে।চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী ১ লাখ ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের ডা. আবু নাছেরকে পরাজিত করেন।চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১২০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক পেয়েছেন ৫১ হাজার ৬০১ ভোট।চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ৪৪ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী শফিউল আলমের চেয়ে এগিয়ে রয়েছেন।চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাহজান পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট।চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসিম উদ্দিন ৭৫ হাজার ৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২৭৭ ভোট।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। পোস্টাল ভোটে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৫৪৯ এবং নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ হাজার ৩৬১ ভোট।চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page