১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

ভূরুঙ্গামারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে বেঁধে মারধর।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি>>>

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রশি দিয়ে বেঁধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ওই ছাত্রীর অভিভাবকের বিরুদ্ধে।ইতিমধ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয় টি প্রশাসনের নজরে আসলে নির্যাতিত কিশোরের অভিভাবক কে থানায় ডেকে রাতেই মামলা নেন।এদিকে ছাত্রীকে উত্যক্ত ও যুবককে মাধরের ঘটনায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে ভূরুঙ্গামারী থানায়। এ ঘটনা ঘটেছে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে।জানা গেছে, ওই গ্রামের বৈদ্যতিক মিস্ত্রী নুরু মিয়ার ছেলে মোখলেছুর রহমান শান্ত (১৭) একই গ্রামের মনসুর মেকারের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। গত ৪ জুন বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামরী সরকারী কলেজ মোড় সংলগ্ন মজনু মিয়ার বাড়ির সামনে আসা মাত্র শান্ত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে পথরোধ করে দাড়ায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির মালিক মজনু মিয়া ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন।পরদিন ৫ জুন বিকাল ৫ টার দিকে মনসুর লোকজন নিয়ে শান্তকে তুলে নিয়ে তার মোটরসাইকেল গ্যারাজে বেঁধে বেধড়ক মারধর করে। এক পর্যায় শান্ত অসুস্থ হয়ে পড়লে পুলিশকে জানায়। পরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় শান্তকে। রাতে শান্তকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে মনসুর। পরে শান্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।অপরদিকে বেঁধে মারধরের ঘটনায় শান্তর বাবা নুরু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নূরু মিয়া জানান, আমার ছেলে অপরাধ করেছে। এর বিচার আছে আইন আছে। মনসুরসহ তার লোকজন ২টি মোটরসাইকেল নিয়ে এসে আমার ছেলেকে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করেছে। এর জন্য আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।এদিকে স্কুলছাত্রীর বাবা মনসুর মিয়া মারধরের কথা স্বীকার করে জানান, ওই ছেলে দীর্ঘ দিন থেকে আমার মেয়েকে পথেঘাটে জ্বালাতন করে আসছে। কয়েকদফা গ্রাম্য শালিশ হলেও বন্ধ হয়নি। গত ৪ জুন আমার মেয়ের সাথে সে অশালীন আচরণ করেছে। এ বিষয়ে আমি থানায় মামলা করেছি।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে মারধরের ঘটনায় ওই যুবকের বাবা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page