২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় সরকারি কর্মচারীদের অবস্থান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া প্রতিনিধি >>> সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনের কর্মসূচি ছিল।
কর্মসূচিতে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
তারা অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান এবং তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আহম্মদ হোসাইন ও রুবেল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পিন্টু কুমার মল্লিকসহ রাব্বি মো. শাহাদাত চৌধুরী, ফরিদুল আলম, মো. জোবায়ের, মো. আমান উল্লাহ, নোবেল দাশ, মো. বদর উদ্দীন, মনোজ কুমার, মো. বিল্লাল হোসেন, মো. জিয়া, সাচিং, মফিজুর রহমান চৌধুরী, প্রদীপ কুমার, আশীষ বড়ুয়া, সুজন দাশ ও মো. ইমরান প্রমুখ।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সরকারি কর্মচারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page