৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। সাতকানিয়া-লোহাগাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা ভোটের রাজনীতি করি না; আমরা মানবিক, কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি করি।” তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—বাংলাদেশে আর ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ শব্দ থাকবে না; সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে—আমরা বাংলাদেশি।বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, “যারা এতদিন ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে সংখ্যালঘু-সংখ্যাগুরুর ধোঁয়া তুলে রাজনীতি করেছে, দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে।” তিনি সারা দেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহ্বান জানান।নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের কাছে পরীক্ষিত। দুইবার এমপি ছিলাম; ক্ষমতা ব্যবহার করে টাকা ইনকাম করিনি। সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি।” তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এলাকাবাসীর প্রতি।

দিনব্যাপী গণসংযোগে তিনি পদুয়া ইউনিয়নের ঠাকুর দিঘী বাজার, মোহাম্মদপুর, ফেন্ডারী পাড়া, লম্বার ঘাটা, জঙ্গল পদুয়া, পেটান শাহের মাজার এলাকা, দরগা মুড়া, পেঠান শাহের মাজার গেইট, বলির পাড়া, সায়ের পাড়া, এস আই চৌধুরী পাড়া, মাস্টার পাড়া, মৌলভীপাড়া, হদ্দশী পাড়া, আলী পাড়া, কালু শিকদার পাড়া, মীরপাড়া জিন্নাত আলী পাড়া, বার আউলিয়া গেট, বেপারী পাড়া (মনু মিয়া চৌধুরী পাড়া), তেওরিখিল, পশ্চিম ও পূর্ব বাগমুয়া, আলী সিকদার পাড়া, ছগিরা পাড়া, নাওঘাটা মাঝের দোকান, পূর্ব পদুয়া আঁধার মানিক ধলিবিলা ফরেস্ট অফিস এলাকা, ডোয়ার ফাড়া ডেলিয়া পাড়া, অদ্দার পাড়া, হিন্দু পাড়া ও পদুয়া তেওয়ারি হাট বাজারে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলডিপি লোহাগাড়া উপজেলা সভাপতি লিয়াকত আলী চৌধুরী, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, এলডিপি নেতা আলী নেওয়াজ ও শাহজাদা, জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার নুরুল আমিন, বিশিষ্ট ব্যাংকার আলী আহমেদ, কাজী জসিম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, যুব বিভাগের পদুয়া ইউনিয়ন সভাপতি জিয়াউল হক জিয়া, লোহাগাড়া আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশ, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাবেক আবু তৈয়ব, সেক্রেটারি হারুনুর রশীদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি কুতুবউদ্দিন এবং মাওলানা সারোয়ার কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন: লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সিকদার পাড়ায় গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page