২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পাবনার আটঘরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার,

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার আটঘরিয়ার শিবপুর (বউবাজার) গ্রামের প্রবাসী বাবলু মিয়ার বাড়ি থেকে মানিক হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে রহস্যের দানা বেঁধেছে।ঘটনাটি ঘটেছে রাতের কোন এক সময়। ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।প্রায় এক মাস আগে চান্দাই গ্রামের আবুল কাশেমের ছেলে মানিক হোসেনের সাথে শিবপুর (বউবাজার) গ্রামের প্রবাসী বাবলু মিয়ার মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়।ছেলের বাবা আবুল কাশেম জানান, গতকাল ফোনে আমার ছেলেকে তার শ্বশুর দাওয়াত করে নিয়ে যায়। বিয়ের পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন মেনে নিতে পারছিল না। খবর পেয়ে ছেলের শ্বশুর বাড়িতে এসে ছেলের মরদেহ দেখতে পাই।ইউপি সদস্য আমির হোসেন জানান, মেয়ের ভাই আব্দুল আজিজ আমাকে রাত সোয়া দুইটার দিকে ফোন দিয়ে বলে আমার ভগ্নিপতি আত্মহত্যা করেছে। আমি গিয়ে দেখি মরদেহ ঘরের দরজার সামনে পড়ে আছে।এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী হত্যা না আত্মহত্যা জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page