৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে- শাহাজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে অবশ্যই বিজয়ী করতে হবে। এই গণভোটের ফলাফলের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি বলেন, “গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তাহলে এ দেশে আর কোনো খুনি ও ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান ঘটতে পারবে না। দেশের শ্রমিক, মেহনতি মানুষ ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দিতে।”
শনিবার (গতকাল) দুপুরে সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া বাজার এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মিনি ট্রাক, সিএনজি ও অটোরিকশা চালকদের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, “একটি কুচক্রী মহল এখন ‘না’ ভোটের পক্ষে অপপ্রচার শুরু করেছে। যারা ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং জনগণের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “শ্রমিক শ্রেণিই এই দেশের অর্থনীতির চালিকাশক্তি। আপনারা সচেতন হলে, সংগঠিত হলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, পরিবহন শ্রমিক সেক্টরের সভাপতি আনিসুর রহমান ও শ্রমিক নেতা মিজানুর রহমান।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

ছবির ক্যাপশন:
সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page