৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এই প্রতিযোগিতা ৪ঠা জুন রবিবার জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনি রন্জন দের সভাপতিত্বে এবং জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো জাভেদ হাবিব, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী। বক্তব্যে অতিথিগণ বর্তমান সমাজ ও রাষ্ট্র বিনির্মানে অগ্রগতির সবচেয়ে বড় বাঁধা হচ্ছে দূর্নীতি। বর্তমান প্রজন্মকে দূর্নীতির করালগ্রাস থেকে দূরে রাখতে এবং চারপাশে ছড়িয়ে থাকা দূর্ণীতির শিকড় নির্মূলে শিক্ষা জীবন থেকেই সততা ও আদর্শবান বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এসময় জনসচেতনতা ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা ও উদ্বুদ্ধকরণকে সামনে রেখে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি প্রতিযোগী তিন মিনিট করে এবং দলনেতা ১ মিনিট অতিরিক্ত যুক্তিখণ্ডনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৭১এর মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও পরিবেশের জন্য মূল্যবান গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম,দুদক সিলেট এর উপ সহকারী পরিচালক মো আল আমিন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, জৈন্তাপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলী, জৈন্তাপুর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক তোহা মিয়া,সুমন কুমার ঘোষ, উপজেলা কমিটির সদস্য সোহেল আহমেদ সহ স্কুলের শিক্ষার্থীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page