৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>

আজ নগরীর সার্কিট হাউজে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কতৃর্ক প্রকাশিতব্য মাতৃভাষা পিডিয়ার উপাত্ত সংগ্রহ ও মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে চট্টগ্রামেই প্রথম কর্মশালা এটি। পরে রাজশাহী ও সিলেট অঞ্চলে মাতৃভাষা বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এ কর্মশালার মাধ্যমে ভারত, পাকিস্তানসহ এশিয়া মহাদেশের অন্যান্য ভাষাগুলোর উৎপত্তি, ইতিহাস, বৈশিষ্ট্য সবার কাছে তুলে ধরাই হচ্ছে মাতৃভাষা পিডিয়ার মূখ্য উদ্দেশ্য।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ’র সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শিরীণ আখতার, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বক্তৃতা করেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক ও গবেষক এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের গবেষক ও লেখক উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, মাতৃভাষা পিডিয়ার মাধ্যমে পৃথিবীতে যে মাতৃভাষা গুলো রয়েছে সেগুলোর সংরক্ষণ ও লিপিবদ্ধ করার পাশাপাশি সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেয়া যাবে। এ পিডিয়া লেখার ব্যাপারেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার ব্যাকরণগত দিকদিয়েও সজাগ থাকতে হবে। সেকারণেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অসহ্য তাপদাহ চললেও স্কুল-কলেজ বন্ধ করার কথা সরকার এখনো ভাবছে না। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যে সাময়িক অস্থিরতা চলছে সেটা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের কাজ পড়ালেখা করা। অস্বস্তিকর পরিবেশ তৈরি করে বিশ^বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না করে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী হতে পরামর্শ দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page