৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ ॥ আহত শত শত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। আহত হয়েছে শত শত লোক।ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করেছেন, হাসপাাতালে প্রায় ৯শ আহত লোককে চিকিৎসা দেয়া হচ্ছে।শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।গত ২০ বছরের মধ্যে এটি ছিল ভারতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
দুর্ঘটনার প্রকৃত কারন সম্পর্কে জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সিগন্যালের ভুলের কারনে এ দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার পর পরই জরুরি সেবার সদস্যদের আগেই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সাথে উদ্ধারকাজে সেনাবাহিনীও যোগ দেয়।বালাসোরের জরুরি কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সব লাশ ও আহত যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।
ওড়িশা ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল সুধাংশু সারঙ্গি বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলেই ধারনা করা হচ্ছে। নিহতের সংখ্যা ৩৮০ হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল ও আহতদের দেখতে গিয়ে বলেছেন, দুর্ঘটনার জন্যে দায়ী কাউকে ছাড় দেয়া হবে না।রেল মন্ত্রণালয় দুর্ঘটনার কারন অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে।
জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওড়িশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি একটি পণ্যবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘসহ বিশে^র বিভিন্ন দেশ ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page