২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি:>>>

নেত্রকোণা জেলার কলমাকান্দায় ফলের ক্যারেট করে ভারতীয় মদ পাঁচারকালে থানা পুলিশের জালে ধরা পড়লো দুইজন।আজ শনিবার (৩ জুন) ভোরে উপজেলার কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আল আমিন (২৬) ও একই ইউনিয়নের গুল মহাজনের ছেলে ফরহাদ (২৮)।পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল মদসহ আল আমিন ও ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের পাঁচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ গাড়ি করে অন্যান্য মালামালের সাথে অভিনব কৌশল অবলম্বন করে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে মাদক কারবারিরা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। এঘটনায় আটক কৃতদের নামে মামলা দায়ের করে দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অভ্যাহত আছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page